Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিকেলে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন 

BN DESK
05 September 2026, 06:10 AM পড়তে ১ মিনিট
বিকেলে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন। তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’ এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জরুরি সংবাদ সম্মেলন করবে।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিকেলে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন 

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার