Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে: নাহিদ ইসলাম

BN DESK
02 September 2026, 03:21 AM পড়তে ১ মিনিট

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় শুক্রবার (৬ মার্চ) বিকেলে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা। এ সময় ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ এবং বিচারব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে।’

তিনি বলেন, ‘নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তবে তা নিয়ে শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে। আমাদের বিরোধী দলের জায়গায় শক্ত অবস্থান ধরে রাখতে হবে। রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছে তবে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘চীফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছে কোনো প্রকার আলোচনা ছাড়াই তবে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে: নাহিদ ইসলাম

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার