Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই : রিজভী

BN DESK
05 September 2026, 06:40 AM পড়তে ১ মিনিট
বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই : রিজভী

বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে, সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

রিজভী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, এমন প্রশ্ন উঠছে। অথচ এই প্রশ্ন ওঠছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না। কারা এই কাজ করেছে? এটা কি মানুষ দেখেনি?

জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই : রিজভী

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার