Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজিবির অভিযানে সীমান্তে ৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

BN DESK
01 September 2026, 07:58 PM পড়তে ১ মিনিট
বিজিবির অভিযানে সীমান্তে ৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক:  যশোরে বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় বিদেশি মদ, ফেনসিডিল, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, জিলেট গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ওষুধ এবং বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা। এসব মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিজিবির অভিযানে সীমান্তে ৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার