Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা লেগে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট

যশোরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা লেগে এর চালক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে মণিরামপুর-রাজারহাট সড়কের আট মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন (১৫) কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়তো। 

তার বাবা সিরাজুল ইসলাম ওই স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক।তাদের বাড়ি মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নূরনবী জানান, সকালে তিনি আটমাইল পৌঁছুলে দেখেন দ্রুতগতিতে একটা আরওয়ান-৫ ব্রান্ডের মোটরসাইকেল চালিয়ে মণিরামপুরের দিক থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছে এক কিশোর।

চোখের পলকে বাইকটা সড়কের পশ্চিম পাশে একটা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। ধাক্কায় ওই কিশোরসহ মোটরসাইকেলটি ১৫-২০ হাত শূন্যে উঠে যায়।

সেখান থেকে পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।

মোটরসাইকেলটি সড়কের পাশে অন্য জায়গায় আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় দে বলেন, ‘নিহত মাহিম আমাদের স্কুলের দশম শ্রেণির ছাত্র। ওর বাবা আমাদের প্রতিষ্ঠানের অফিস সহায়ক। 

স্কুল বন্ধের দিন হওয়ায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে মাহিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখজনক ‘

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যুর এ খবর নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা লেগে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 14 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার