Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

BN DESK
02 September 2026, 01:50 PM পড়তে ১ মিনিট
বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) করে জাফলং যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) এবং চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (২০) মৃত্যুবরণ করেন। আহত মাহিন নামের এক যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে জাফলংয়ে পিকনিকে যাচ্ছিলেন তারা। তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় পৌঁছামাত্র প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হন। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার