Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা গেল যুবক

BN DESK
03 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা গেল যুবক

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সি (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে।

গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলামুন্সি মোড়ে যায়। এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা গেল যুবক

B
BN DESK | 15 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার