Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদ্যুতের তার ছিঁড়ে পাঁচজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
বিদ্যুতের তার ছিঁড়ে পাঁচজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: নিজের কোনো জায়গা ছিল না দরিদ্র ফয়জুর রহমানের; তিনি অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাসবাস করতেন। সেই ঘরে বিদ্যুৎ নেওয়ার মতো সামর্থ ছিল না তার, ফলে সোলার প্যানেলের আলোতে অন্ধকার কাটাতেন।

অথচ সেই ফয়জুরের ঘরেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেছে পরিবারের পাঁচজনের; একমাত্র মেয়ে মুমূর্ষু অবস্থায় লড়ছে হাসপাতালে।

মঙ্গলবার ভোর রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের ভাঙ্গার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), তাদের মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)।

আহত হয়েছে তাদের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)। তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এরই মধ্যে এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বিদ্যুতের তার ছিঁড়ে পাঁচজনের মৃত্যু

B
BN DESK | 26 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার