Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু; পিডিবির খামখেয়ালির অভিযোগ

BN DESK
04 September 2026, 05:36 PM পড়তে ১ মিনিট
বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু; পিডিবির খামখেয়ালির অভিযোগ

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের ভৈরব শহরের নিউটাউন এলাকায় পিডিবির লাইনে মেরামতের কাজ করতে গিয়ে শাহিনুর (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের সহকর্মীদের দাবি, বৈদ্যুতিক লাইন বন্ধ করে খুঁটিতে উঠলেও বিদ্যুৎ চলে আসে। পিডিবি অফিসের খামখেয়ালিতে এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুর যশোর জেলার কেশবপুর থানার মন্ডারখোলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে।

আহত হয়েছেন ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শহিদ (৪৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ভৈরব শহরের ঢাকা-সিলেট মহসড়ক সংলগ্ন নিউ টাউন এলাকায় ভৈরব বাজার-৩ বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন লাইনম্যান শাহিনুর ও শহিদ মিয়া। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের ভাগনে রাজু মিয়া বলেন, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য মামা বের হন। কাজ শুরু করার আগে ভৈরব পিডিবির অফিসের সঙ্গে কথা বলে মেইনলাইন বন্ধ করে খুঁটিতে ওঠেন। কিন্ত খুঁটিতে ওঠা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন মাটিতে পড়ে যান। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মামা মারা যান। বিদ্যুৎ অফিসের কর্মচারীদের খামখেয়ালির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভিন বলেন, সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, শহরের ভৈরব বাজার এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে কদিন যাবত বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলছিলো। আজ সকালের দিকে লাইনের কাজ করতে গিয়ে লাইনম্যানের হাতের তার ছুটে পাশের লাইনে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন। কাজ করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে তার দাবি।

এ বিষয়ে ভৈরব থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে একজন বৈদ্যুতিক শ্রমিকের মরদেহ পেয়েছি। সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু; পিডিবির খামখেয়ালির অভিযোগ

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার