Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিনিয়োগের বাধাগুলো দূর করতে কাজ করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

BN DESK
05 September 2026, 06:54 AM পড়তে ১ মিনিট
বিনিয়োগের বাধাগুলো দূর করতে কাজ করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 

আজ বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

 

এ সময় নীতিগত পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্য অংশীদারদের সাথে চুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চলমান রাখতে হবে। সামনের দিনে এটার কোন বিকল্প নেই।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানবসম্পদ বৃদ্ধি ও ব্যবসার খরচ কমাতে হবে। সেমিনারে বক্তারা বিদেশি বিনিয়োগ আনতে অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন, আমলাতন্ত্র ও দূর্নীতি রোধ, এবং বন্দর ব্যবস্থা সংস্কারের ওপর জোর দেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে ভালো জায়গা। আমরা বিনিয়োগের বাধাগুলো দূর করতে কাজ করছি। দেশে বিনিয়োগের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সরকারের আগ্রহ রয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বিনিয়োগের বাধাগুলো দূর করতে কাজ করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার