Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

BN DESK
11 March 2026, 11:08 PM পড়তে ১ মিনিট

সিলেটের বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে তাদের সিলেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর থানার চর ইশবপুর গ্রামের মৃত ইরশাদ উল্লাহর ছেলে সুহেল মিয়া (৪৮) ও বিশ্বনাথ পৌরশহরের ছত্তিশ রমজানপুর গ্রামের রইছ আলীর ছেলে আসমান (৪০)।

এর আগে, গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আসমানকে তার বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে ও রাত ১টার দিকে সুহেলকে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার দুইজন কুখ্যাত ডাকাত। তাদের মধ্যে সুহেল মিয়ার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। আর আসমান ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধেও ডাকাতি, দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। 

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের উভয়কে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: সিলেট বিশ্বনাথ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার