Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বনাথে চোলাই মদের আস্তানায় হানা, যুবকের কারাদণ্ড, জরিমানা

BN DESK
09 October 2025, 10:42 PM পড়তে ১ মিনিট
বিশ্বনাথে চোলাই মদের আস্তানায় হানা, যুবকের কারাদণ্ড, জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:  সিলেটের বিশ্বনাথে মদের আস্তানায় মাদক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে সকুল রবি দাস (২৬) নামের যুবক আটক। সে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের (মুচিবাড়ি) এলাকার মৃত গৌরা রবি দাসের পুত্র।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাষক আলাউদ্দিন কাদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে যৌথ অভিযানে সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে সকুলের  বসতঘরে বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও  মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এলাকাবাসীর উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সকুল রবি দাসকে দণ্ড প্রদান করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথে চোলাই মদের আস্তানায় হানা, যুবকের কারাদণ্ড, জরিমানা

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার