বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ধর্ষণের শিকার হয়েছে ৬বছরের শিশুকন্যা প্রথম শ্রেণীর ছাত্রী! ওই স্কুলছাত্রী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পশ্চিম মাছিমপুর গ্রামের রিকশা চালক আবেদ আলীর মেয়ে। তারা কয়েকদিন ধরে বিশ্বনাথ উপজেলার হিমিদপুর আখতার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া বসবাস করে আসছে। গত রোববার (৯ মার্চ) বিকেলে ওই বাসার সয়নকক্ষে সে ধর্ষণের শিকার হয়। এঘটনায় বুধবার (১২ মার্চ) ধর্ষনকারি বিশ্বনাথ উপজেলার হিমিদপুর গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে মোবাশ্বির আলী (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আর ধর্ষিতা শিশু কন্যাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে ধর্ষণকারি মোবাশ্বির আলীর দাবি হচ্ছে আমাকে ফাঁসানোরর জন্য এই নাটক সাজানো হয়েছে। এঘটনায় বুধবার (১২ মার্চ) বিকেলে ধর্ষিতার পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(৭)।
বিশ্বনাথে ৬বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার
BN DESK
05 September 2026, 09:50 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর