Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

BN DESK
10 October 2025, 01:24 PM পড়তে ১ মিনিট
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

মফস্বল ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেকসহ (৫৫) আরও ১৭ জন নারী ও পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদশিমুলিয়া এলাকায় মেয়ের বাবা আছাদুল্লার বাড়িতে যায় ছেলে পক্ষ। বিকেলে মেয়ের বাড়িতে খাবার দিলে ছেলে পক্ষের গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার