Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

BN DESK
10 October 2025, 04:01 PM পড়তে ১ মিনিট
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধ।

বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

তিনি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যাওয়ার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুইমাস আগে ওই নারীর সঙ্গে দেখা হয়। বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। সেই সুবাদে বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আমি বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেন। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে শনিবার (১৬ আগস্ট) তার বাড়িতে যাই।

তিনি আরও বলেন, হয়তো আমার টাকা দিবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে সে যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী বলেন, ওই নারী বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। আমরা তার শাস্তির দাবি জানাই। বিষয়টি টের পেয়ে তিনি আত্মগোপন করেন। পরে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার