Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

BN DESK
03 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাসিন্দা আবু ছালের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবত একই এলাকার বাবুল আকনের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগের। বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রেমিকা সুমাইয়া।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আরেকদফা ধর্ষণের উদ্দেশ্যে প্রেমিকার বাসায় গেলে স্থানীয় জনতা সোহাগকে আটক করেন।

পরে প্রেমিকা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ১২। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় তাকে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন , এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত সোহাগের  বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার