Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টিপাতে ভেস্তে গেছে পর্যটকদের ভ্রমণ, হোটেলেই কাটছে দিন  

BN DESK
10 October 2025, 02:58 PM পড়তে ১ মিনিট
বৃষ্টিপাতে ভেস্তে গেছে পর্যটকদের ভ্রমণ, হোটেলেই কাটছে দিন  

নিউজ ডেস্ক:  লঘুচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। ভাড়ি বৃষ্টির কারণে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেলে আটকা পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। এ কারণে অনেকটা পর্যটক শূন্য রয়েছে কুয়াকাটা সৈকত। খাবার হোটেলসহ অধিকাংশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ  রয়েছে। তাই পর্যটকরা হোটেলে অবস্থান করছেন। 

বুধবার সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত কুয়াকাটা কলাপাড়ায় ১১৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

এদিকে অনেক খাবার হোটেল বন্ধ ও বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক পর্যটকই বিরক্ত। 

রাজরাড়ি থেকে আসা পর্যটক ফিরোজ হোসেন বলেন, ‘‘কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটতে এবং সন্ধ্যা পরবর্তী সময়ে বিচে বসে ফিস ফ্রাই খাওয়ার জন্য এসেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে হোটেল থেকে বের হতেই পারছিনা। আমাদের ট্যুরে আসার আনন্দটাই মাটি হয়ে গেছে।’’  

হোটেল ফ্রেন্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক আরিফ সুমন বলেন, ‘‘বর্তমানে কুয়াকাটায় পর্যটকের তেমন বেশি চাপ নাই। আর যারা রয়েছেন এই মুহূর্তে তারা অতিবৃষ্টির কারণে হোটেলে অবস্থান করছেন।’’   

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘‘বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম এবং যারাও রয়েছেন তারাও হোটেলে অবস্থান নিয়ে আছেন। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।’’  

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বৃষ্টিপাতে ভেস্তে গেছে পর্যটকদের ভ্রমণ, হোটেলেই কাটছে দিন  

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার