Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনজীরের ফাঁদে পা দিবেন না: জামায়াত আমির

BN DESK
05 September 2026, 05:58 AM পড়তে ১ মিনিট
বেনজীরের ফাঁদে পা দিবেন না: জামায়াত আমির

পুলিশ বাহিনীর উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পুলিশ ভাইদের বলছি, বেনজীরের ফাঁদে পা দেবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্য প্রসঙ্গে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সকল হত্যাকাণ্ডের বিশেষ করে জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। কারণ, আগে বিচার, পরে অন্য কাজ। বিচার না হলে শহিদদের আত্মা কষ্ট পাবে। শিক্ষার্থীরা ন্যায়বিচারের স্লোগান দিয়েছিল, সেটার বাস্তবায়ন হতে হবে।

কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ ও মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বেনজীরের ফাঁদে পা দিবেন না: জামায়াত আমির

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার