Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

BN DESK
03 September 2026, 03:11 AM পড়তে ১ মিনিট
বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

যশোরের বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক দুপুরে নানা বাড়ি বেনাপোলের শিকড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর যাচ্ছিল। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওমর ফারুক ছিটকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, নিহতের বাবা থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন। তার ছেলের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে। এর জন্য ট্রাক্টর চালক দায়ী নয়। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার