Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোলে ৭৮ লাখ টাকার সাপের বিষ-কোকেন উদ্ধার

BN DESK
01 September 2026, 07:54 PM পড়তে ১ মিনিট
বেনাপোলে ৭৮ লাখ টাকার সাপের বিষ-কোকেন উদ্ধার

নিউজ ডেস্ক:   বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে যশোরের বেনাপোল সীমান্তে ৭৮ লাখ টাকার কোকেন ও সাপের বিষ উদ্ধার করা হয়েছে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেনাপোল বিওপির একটি দল বেনাপোল রেল স্টেশনের উত্তর পাশ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

আরেক অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবের গ্রামের পোস্ট অফিসের পূর্ব পাশে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় আরও একটি ব্যাগ থেকে সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার মাদকদ্রব্য ও সাপের বিষের সিজার মূল্য ৭৮ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। 

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোলে ৭৮ লাখ টাকার সাপের বিষ-কোকেন উদ্ধার

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার