Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) বিকেলের দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার এই চালান আটক করা হয়।

আটক জাল টাকা চক্রের সদস্য হলেন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলাম-এর নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৯২০টি জাল এক হাজার টাকার নোট পাওয়া যায়। এ সময় জাল নোটসহ এক যুবককে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকা-সহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধারকৃত জাল টাকাসহ আটক যুবককে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার