Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 07:48 PM পড়তে ১ মিনিট

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারতে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান। সম্পর্কে তাঁরা দুই ভাই। তাঁরা সুনামগঞ্জের এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাঁদের পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তাঁরা দুজনেই হত্যা মামলায় কালোতালিকার আসামি। পরে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, দুই সহোদরকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের হাতে তুলে দিয়েছে। তাঁরা দুই ভাই হত্যা মামলার আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তীতে সুনামগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার