Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি

BN DESK
01 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি

দেশের বাজারে আলুর মূল্য স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আরও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থেকে আলুর চালান খালাস হয়েছে। এর আগে গত ১৭ ডিসেম্বর রাতে পেট্রাপোল বন্দর হয়ে কার্গো রেলের মাধ্যমে এই চালানটি বেনাপোল রেলস্টেশনে প্রবেশ করেছিল।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য কাস্টম হাউসে কাগজপত্র সাবমিট করেন। পরে কাস্টমস ও রেলস্টেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্গো রেলটি নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে আলুগুলো দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে পাঠানো হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন, ভারতের পাঞ্জাবের কার্তারপুর থেকে আসা আলুর এই চালান দ্রুত খালাসে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। এর আগে, ১২ ডিসেম্বর একই রুট দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামানের তথ্যমতে, ভারতের মালদা জেলার ডিলাক্স ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এই আলু রফতানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৪২টি ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলু রয়েছে, যার মোট ওজন ১৯ লাখ কেজি। পণ্যের আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য ২৭ টাকা ৬০ পয়সা হিসেবে নির্ধারিত।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার