Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 05:34 AM পড়তে ১ মিনিট
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়। এর আগে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যার ধারাবাহিকতায় বেনাপোলের পাঁচপীরতলা বিওপি, ধান্যখোলা বিওপি, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৯ লাখ ৭ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য দ্রব্য, সিগারেট, পান মসলা, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয় বলে জানান তিনি।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার