Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেনাপোল সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

BN DESK
01 September 2026, 07:50 PM পড়তে ১ মিনিট

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (২০ জুলাই) সোমবার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ অগ্রভূলাট বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল তৎপরতা বর্তমানে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ সকালে অগ্রভূলাট বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একপর্যায়ে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে, তল্লাশি চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালানী মালামাল ও মাদকসহ পাচারকারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে।

অধিনায়ক আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বেনাপোল সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

B
BN DESK | 20 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার