Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

BN DESK
05 September 2026, 09:56 AM পড়তে ১ মিনিট
বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন সূচকে সন্তোষজনক অবস্থানে বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। অর্থনীতি বিষয়ক ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা দি ডেইলি ইন্ডাস্ট্রি এর উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, দৈনিক ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার