Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈঠকে যে তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

BN DESK
05 September 2026, 06:06 AM পড়তে ১ মিনিট
বৈঠকে যে তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সম্মিলিত তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, শনিবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় প্রবেশ করে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বধীন প্রতিনিধি দলটি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যেই সকল জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তাও চাওয়া হয়েছে তার কাছে। এ ব্যাপারে আমাদের আশ্বস্তও করেছেন তিনি। 


এনসিপির আহ্বায়ক আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। এছাড়া, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানানো হয়েছে।

এ সময় নাহিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বৈঠকে যে তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

B
BN DESK | 24 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার