Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈঠক বসেছে বিএনপির স্থায়ী কমিটি

BN DESK
05 September 2026, 06:11 AM পড়তে ১ মিনিট
বৈঠক বসেছে বিএনপির স্থায়ী কমিটি

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় কর্মপন্থা ঠিক করতে নিয়মিত সভার অংশ হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসবে।

আজ সোমবার (২৬ মে) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যলোচনা করা হবে। এ ছাড়া বৈঠকের এজেন্ডায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতির সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি গুরত্বের সঙ্গে রাখা হয়েছে।

এ ছাড়া জানা গেছে, ভারতের সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত, চট্টগ্রামে ‘কেএনএফের’ ২০ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টি বৈঠকে অবহিতকরণ করা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বৈঠক বসেছে বিএনপির স্থায়ী কমিটি

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার