Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈশাখী উৎসবে কাদা খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

BN DESK
03 September 2026, 02:19 AM পড়তে ১ মিনিট
বৈশাখী উৎসবে কাদা খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

মফস্বল ডেস্ক : বৈশাখী উৎসবে কাদা খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্বাধীন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ভগবান নগর গ্রামের সুনীলের ছেলে।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে কাদা খেলাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় লাঠির আঘাতে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বৈশাখী উৎসবে কাদা খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার