Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈষম্যহীন দেশ গঠনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

BN DESK
01 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট

বৈষম্যহীন দেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

আজ শুক্রবার (১৯ জুন)যশোর শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক সহায়তাকারী সংস্থা ইকো। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ধনী-গরিব সবার অংশগ্রহণে বৈষম্যহীন দেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের।

চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক ও যশোরের চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পে দেড় শতাধিক নারী-পুরুষের চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এদের মধ্যে ৩৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, সংস্থাটি সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আবাসন সুবিধা প্রদান করে আসছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বৈষম্যহীন দেশ গঠনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

B
BN DESK | 19 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার