Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় বেগুনের কেজি ৫ টাকা

BN DESK
22 March 2024, 09:03 PM পড়তে ১ মিনিট
বোদায় বেগুনের কেজি ৫ টাকা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় এক সপ্তাহের ব্যাবধানে ৫০ টাকার বেগুন বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হটাৎ এমন দরপতনে বেগুন চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে। বেগুণ চাষীদের ক্ষেত থেকে বেগুণ তুলে বাজারে বিক্রি করার পর কৃষকদের আর কোন টাকা থাকছে না।

বর্তমান বাজার ঘুরে দেখা যায়, আলু, পেয়াজ, রসুন আদা ছাড়া অন্যান্য শাক সবজির বাজার নিম্ন মুখী।  যে লাউ কিছুদিন আগে বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা পিচ, সেই লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা পিচ দরে। লাল শাক, ডাটা শাক, পুই শাক, লাউ শাক সহ অন্যান্য শাক সবজির দাম অধেকের বেশি কমে গেছে।

কথা হয় বোদা পৌরসভার সাতখামার গ্রামের লাউ ও  বেগুন চাষী জালাল উ্দ্দীনের সাথে, তিনি আজ শুক্রবার (২২ মার্চ) বোদা বাজারে লাউ ৫ টাকা পিচ ও বেগুণ ৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তিনি জানান এভাবে কৃষকরা ফসলের নায্য মুল্য না পেলে অনেক কৃষক আর শাক সবজি চাষ করবে না।

এ ব্যাপারে বোদা বাজারের শাক সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে আমদানী  বেশি হওয়ায় শাক সবজির দাম কমে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বোদায় বেগুনের কেজি ৫ টাকা

B
BN DESK | 22 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার