Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

BN DESK
10 October 2025, 10:53 AM পড়তে ১ মিনিট
ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

নেত্রকোনার দুর্গাপুরে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি জানিয়েছেন।

শওকত মিয়া ওই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে। তিনি বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জের ব্যবসা করেন।

ভুক্তভোগী শওকত মিয়া জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। এক পর্যায়ে সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছলে দুইজন ছিনতাইকারি ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ব্যাগে দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত আমার হাতে আঘাত করে দৌড়ে চলে যায়।

শওকত আরও বলেন, এসময় আমার চিৎকারে আশাপাশের লোকজন ছুটে আসে। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিলো, তাই কাউকে চিনতে পারিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ল. সাদ্দাম হোসেন বলেন, আহত শওকত মিয়াকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় অভিযোগ দায়ের করবেন ওই ব্যক্তি এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার