Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাংকাসুরেন্স সেবার যাত্রা শুরু করল পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড

BN DESK
05 September 2026, 10:09 AM পড়তে ১ মিনিট
ব্যাংকাসুরেন্স সেবার যাত্রা শুরু করল পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাংকাসুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের স্পন্সর পরিচালক জিয়াদ রহমান এবং স্পন্সর পরিচালক আদিবা রহমান, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সিইও উত্তম কুমার সাধু, কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী।

নতুন এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখাসমূহ থেকে গ্রাহকরা এখন জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। এ উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সফল পথচলাকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এই ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুরক্ষিত করবে এবং তাদের আর্থিক সুরক্ষার একটি নতুন মাত্রা প্রদান করবে। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স এবং পূবালী ব্যাংকের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের জীবনকে আরও সহজ ও সুরক্ষিত করবে। আমরা বিশ্বাস করি, এই সেবা আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, ব্যাংকাসুরেন্স হলো একটি সময়োপযোগী উদ্যোগ। এই সেবা আমাদের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি শুধু আমাদের আর্থিক সেবার পরিসরকেই বিস্তৃৃত করবে না, বরং গ্রাহকদের জীবন বীমা সুবিধা আরও সহজলভ্য করে তুলবে। আমরা এই উদ্যোগকে বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় বলে মনে করি।

এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংক এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স উভয়ই গ্রাহকসেবার মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংকাসুরেন্স সেবার যাত্রা শুরু করল পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার