Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাংক এশিয়ার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক গ্রাহকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ 

BN DESK
05 September 2026, 09:24 AM পড়তে ১ মিনিট
ব্যাংক এশিয়ার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক গ্রাহকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ 

 
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের গ্রাহকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় আয়োজন করা হয় ʻপ্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানʼ। ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে এবং জেলায় কার্যক্রম পরিচালনারত অন্যান্য তফসিলি ব্যাংক এতে সম্মিলিত ভাবে  অংশগ্রহণ করে।

০৩ জুলাই, ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব রূপ রতন পাইন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট-এর পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব এএনএম মাহফুজ।  
উক্ত অনুষ্ঠানে ২২১ জন গ্রাহকের মাঝে মোট ২ কোটি ৭৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয় যার মধ্যে ব্যাংক এশিয়া ১১৬ জন গ্রাহকের মাঝে ৬৯ লাখ টাকার ঋণ বিতরণ করে। সহজ এ ঋণ প্রাপ্তির মাধ্যমে প্রান্তিক উদ্যোক্তাগণ নিজেদের ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ কিংবা নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন, যা তাদের জীবনমানের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকাশ্যে এ ধরণের ঋণ বিতরণ কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করে, যা তাদেরকে ব্যাংকিং খাতের প্রতি আগ্রহী ও আস্থাশীল করে তোলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়ার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক গ্রাহকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ 

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার