Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাংক এশিয়ার ‘এজেন্ট ব্যবসা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
ব্যাংক এশিয়ার ‘এজেন্ট ব্যবসা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

‘পরিবর্তনের সাথে, উন্নয়নের পথে’ প্রতিপাদ্য নিয়ে ২১ জুন, ২০২৫ তারিখে যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘এজেন্ট ব্যবসা সম্মেলন -২০২৫’ আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জনাব জিয়াউল হাসানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব হোসেন আহমেদ ও জনাব মোঃ শামিনুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলার এজেন্ট ও শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

উপস্থিত এজেন্ট এবং ব্যাংক কর্মকতাবৃন্দ চলতি বছরে ব্যবসায়িক অর্জনের পাশাপাশি পরিপালনের নানাদিক এবং ভবিষ্যত ব্যবসা উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন। এজেন্ট ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ এজেন্ট এবং কর্মকর্তাদের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়ার ‘এজেন্ট ব্যবসা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার