Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

BN DESK
04 September 2026, 05:59 PM পড়তে ১ মিনিট

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী মো. আমিনুল হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয় পল্লবী ও রূপনগরের এলাকাবাসী, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনকভাবে অন্তর্মহলে এক ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে।

আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেওয়া হবে না। এরই মধ্যে আমরা চাক্ষুষ অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশা আল্লাহ।

আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমি আমার নিরলস পরিশ্রম অব্যাহত রেখে যাব এবং আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার