Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ জুন) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় নরুন্দি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন।

এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদে ঝাঁপ দেন। নদে নামার পর তারা চিৎকার শুরু করলে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান।
এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান পায়নি।
অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে লিমনের লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 11 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার