Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র বিশেষ ছাড়

BN DESK
05 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশের স্বনামধন্য হ্যান্ডক্রাফটেড ডেজার্ট ব্র্যান্ড কাভাজোর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা বিশেষ লাইফস্টাইল সুবিধা উপভোগ করবেন।

এই চুক্তির আওতায় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছাস্মারক হিসেবে কাভাজোর পক্ষ থেকে কেক প্রদান করা হবে। এছাড়াও, প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক ও নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা কাভাজোর সকল আউটলেটে মোট বিলের ওপর ১০% ছাড় উপভোগ করবেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং প্রিমিয়াম ব্যাংকিং হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ।

কাভাজোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যান্ড এক্সিকিউটিভ শেফ জারিন তাসনিম ওমর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাশেদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি অর্থবহ লাইফস্টাইল সুবিধা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের ফলে আমাদের গ্রাহকরা বছরজুড়ে এক্সক্লুসিভ সুবিধা ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করবেন।”

এই উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। ব্যাংকটি বাছাইকৃত লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র বিশেষ ছাড়

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার