Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

BN DESK
03 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট
ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিকাল থেকে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম।

আজ বুধবার (১৬ জুলাই)বিকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।


নাহিদের ওই পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে নাহিদ বলেছেন, “ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।”

এদিকে, ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিন বিকালে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার