Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড়লেখায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 02:34 PM পড়তে ১ মিনিট
বড়লেখায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাড্ডা বাজারে ছুরি দিয়ে কুপিয়ে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুস শহীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে ছুরি দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যান। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও জানা যায়নি।


তিনি বলেন, ঘটনার পর অভিযুক্ত দুই যুবক পালিয়ে গেছে। তবে তাদের নাম পরিচয় তারা জানতে পেরেছেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে মারজান আহমদ গং। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নোমানকে অভিযুক্তরা ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জেনেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বড়লেখায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার