Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ

BN DESK
05 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট
ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ

ঈদের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’।তার ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির এ নেতা।শনিবার (১৯ এপ্রিল) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসউদ লেখেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি– ১. যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। ২. বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।’

এর আগে গত ১২ এপ্রিল এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালো লাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার