Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাঙ্গায় ছয়তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 01:58 AM পড়তে ১ মিনিট

ভাঙ্গায় বহুতল (৬ তলা) ভবনের ছাদ থেকে পড়ে সাফওয়ান নামে দুই বছরের একটি শিশু মারা গেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত রবিবার(৫ এপ্রিল) সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার থানা রোড এলাকার একটি ছয় তলা ভবনের ছাদ থেকে শিশু সাফওয়ান(২) পড়ে গিয়ে গুরুতর আহত হয়। 
শিশুটির পিতা ইমরান হাওলাদার জানান, রবিবার সকালে আমার ভবনের ছাদে পরিবারের সদস্যদের সঙ্গে সাফওয়ান ছিল। দুর্ভাগ্যক্রমে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে আসি। রবিবার রাতে সাফওয়ানের মাথায় অস্ত্রোপাচার করা হয়। সোমবার সকাল থেকে তার পেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

হাসপাতালের পরিচালক ডাক্তার মামুন হোসেন জানান, ছোট বাচ্চাটি অনেক উপর থেকে পড়ার কারণে তার মাথার একাংশ ভেঙ্গে গিয়েছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। 

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ভাঙ্গায় ছয়তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার