Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাবিকে গলা কেটে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড

BN DESK
10 October 2025, 08:03 AM পড়তে ১ মিনিট
ভাবিকে গলা কেটে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, রাসেল মিয়া (২৮)। তিনি পূর্বধলা উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে।

নিহত ভাবী হলেন, একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০)।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আসামি রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।

মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাতো দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেওয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন। এরই জেরে ২০২০ সালের ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরো জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল মিয়াও হত্যার স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভাবিকে গলা কেটে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার