Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাবিকে ধর্ষণের দায়ে চাচাতো দুই দেবরের যাবজ্জীবন

BN DESK
10 October 2025, 10:26 AM পড়তে ১ মিনিট
ভাবিকে ধর্ষণের দায়ে চাচাতো দুই দেবরের যাবজ্জীবন

নিউজ ডেস্ক:   রিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এক গৃহবধূকে ধর্ষণ ও জখমের দায়ে চাচাতো দুই দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রায় ঘোষণার সময় আসামিদের একজন স্বপন গাজী পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সরুপ আলি গাজীর ছেলে সোহাগ গাজী (৩৩) ও একই বাড়ির মৃত সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী (৩৫)।

মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর দিনগত রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে সোহাগ ও স্বপন গাজী ঘরের জানালা খুলে ভিতরে প্রবেশ করে। পরে খাটের সঙ্গে হাত, পা বেঁধে ও মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় গৃহবধূকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে তারা।

এ ঘটনায় ওই বছরের ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। বাকেরগঞ্জ থানার সারসী তদন্ত কেন্দ্রের এসআই সালাম মোল্লা তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভাবিকে ধর্ষণের দায়ে চাচাতো দুই দেবরের যাবজ্জীবন

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার