Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতীয় শাড়িসহ ট্রাক আটক করলেন বিএনপি নেতাকর্মীরা

BN DESK
10 October 2025, 09:49 PM পড়তে ১ মিনিট
ভারতীয় শাড়িসহ ট্রাক আটক করলেন বিএনপি নেতাকর্মীরা

নেত্রকোনার বারহাট্টায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি ট্রাক আটক করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার (৫ জুন) ওই উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শাড়িসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে মালামালসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্র জানায়, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহটীবাজার থেকে ভারতীয় শাড়িসহ একটি ট্রাক বারহাট্টার দিকে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা সড়কটিতে পাহারা বসান। পরে রাত ৩টার দিকে উপজেলার কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ট্রাক আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান বলেন, বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমি সড়কে অবস্থান নেই। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদারের ছেলে মিজানুর সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু, শাহীন, স্বেচ্ছাসেবক দলের চন্দনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আটকের পর বিষয়টি আমরা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই। পরে পুলিশে খবর দিলে তারা এসে মালামালসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, চোরাচালানির ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি মোন্তাক আহমদ বলেন, খবর পেয়ে আমি থানার ওসিকে ফোন দেই। শাড়িসহ ট্রাক আটকের বিষয়টি তাকে জানাই।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, জব্দ তালিকা করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর শাড়ির প্রকৃত মূল্য সম্পর্কে বলা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভারতীয় শাড়িসহ ট্রাক আটক করলেন বিএনপি নেতাকর্মীরা

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার