Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

BN DESK
20 October 2024, 09:34 PM পড়তে ১ মিনিট
ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জয়নাল আবেদীন (২০) ও সুমন খন্দজানি ((৩০) নামে দুজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

আজ রোববার (২০ অক্টোবর) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার বলেন, ‘আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

B
BN DESK | 20 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার