Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতীয় চিনি-জিরাসহ যৌথবাহিনীর হাতে আটক ২

BN DESK
10 October 2025, 09:36 AM পড়তে ১ মিনিট
ভারতীয় চিনি-জিরাসহ যৌথবাহিনীর হাতে আটক ২

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় একটি গোডাউন থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মাসুদ রানা (২৬)। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা বিভিন্ন পণ্য জিল্লুর রহমান তার গুদামঘরে রেখেছেন—এ ধরনের খবর পায় যৌথবাহিনী। পরে অভিযান চালিয়ে এটার সত্যতা পাওয়া গেলে তাকেসহ তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় গুদামঘরে রাখা ১২১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫ বস্তা জিরাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক দু’জন দীর্ঘ দিন ধরে অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করতেন বলে ধারণা করছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

এলাকা: ময়মনসিংহ ফুলপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভারতীয় চিনি-জিরাসহ যৌথবাহিনীর হাতে আটক ২

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার