Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারী আটক

BN DESK
01 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারী আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে তাঁদেরকে আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটক তিনজন হলেন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, বুধবার ভোরে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে–এমন সংবাদে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় পানির একটি ডিপ মেশিন ঘর থেকে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়।

কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ভালো কাজের আশায় ভারতে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারী আটক

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার