Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

BN DESK
05 September 2026, 12:02 PM পড়তে ১ মিনিট
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ছাড়াও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল মাদক ও দুটি গরু উদ্ধার করা হয়।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর ও বাঘাডাংগা বিওপি পৃথক অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা চেষ্টা করছিলেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাতভর অভিযানে ১৩৩ বোতল ভারতীয় মদ, ১৩০ বোতল ফেনসিডিল ও দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বিজিবি ১২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তদের আদালতে পাঠানো হবে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার