Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে, ৩ দিন বন্ধ থাকছে দর্শনা-গেদে চেকপোস্ট

BN DESK
02 September 2026, 02:26 AM পড়তে ১ মিনিট

ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচন উপলক্ষে তিন দিন চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে স্থলবন্দর দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে। তবে যেসব ভারতীয় নাগরিক বর্তমানে বাংলাদেশে আছেন তারা এই সময়ে ফিরতে পারবেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।

তিনি জানান, আগামী ২৯ এপ্রিল ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্টধারী নাগরিক গমনাগমন বন্ধ থাকবে। তবে এই সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে আবারও চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে স্থলবন্দর দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে, ৩ দিন বন্ধ থাকছে দর্শনা-গেদে চেকপোস্ট

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার